ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের বিশেষ নাটক ‘পিনিক ম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন টিভি ও ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হয়েছে অসংখ্য নাটক। দর্শকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে তুমুল ব্যস্ততায় শুটিং, সম্পাদনা সেরেছেন নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। মঙ্গলবার (৩ মে) ঈদের দিন থেকে তাদের এসব কাজ প্রচার শুরু হতে যাচ্ছে।

ঈদের দিন রাত সাড়ে ৭টায় বাংলাভিশনে দেখা যাবে বিশেষ নাটক ‘পিনিক ম্যান’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সারিকা সাবরিন। এছাড়াও আছেন তরুণ অভিনেতা সাইমুম সাজিদ।

অন্যের চাকরি খাওয়ার কী মজা, সেটা অনুধাবনের জন্য বাসার কাজের বুয়া, দারোয়ানকে চাকরি থেকে বের করে দেন মোশাররফ। এসবের মধ্যে আবার আরেকটি ঝামেলা যুক্ত হয়। মোশাররফের শালি অর্থাৎ সারিকার বোনের সঙ্গে অপরিচিত নাম্বারে কথা বলে প্রেম হয় গ্রামের যুবক সাইমুম সাজিদের। সে প্রেমিকার সন্ধানে ছুটে আসে ঢাকায়। এরকম বিভিন্ন মজার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘পিনিক ম্যান’ নাটকটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঈদের বিশেষ নাটক ‘পিনিক ম্যান

আপডেট টাইম : ০৪:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২