ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন সারিকায় ‘আস্থা নেই’ নির্মাতাদের?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সারিকা মডেলিংয়ে চোখ ধাঁধানো উপস্থিতি দিয়ে দর্শকের নজর কাড়েন মাধ্যমিক পেরুনোর আগেই। তৎপরবর্তী সময়ে অভিনয়েও অভিষেক হয় তার।

মডেল এবং অভিনেত্রী হিসেবে দুর্দান্ত জনপ্রিয়তা নিয়ে প্রায় এক দশক রাজত্ব করেন সারিকা।

এসবের কল্যাণে পেয়ে যান শীর্ষ তারকার তকমা। কিন্তু ২০১৩ সালের পরে থেকেই তার ক্যারিয়ারের দুর্গতি শুরু হয়। নির্ধারিত সময়ের পরে দেরিতে শুটিংয়ে আসা, হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্নতা এবং প্রেম বিয়ে ও ব্যক্তিগত জীবনের নানা অনিয়ম নিয়ে ছন্দপতন ঘটতে থাকে সারিকার। ফলে তার অভিনীত নাটকের সংখ্যাও কমতে থাকে আশংকাজনক হারে।

এরপর হঠাৎ করেই অভিনয়ে সরব হন আবার আড়ালে যান তিনি। এতকিছুর পরও তাকে নিয়ে যেসব নির্মাতা কাজ করেছেন, তারা বেশ কষ্ট করেই সারিকাকে নিয়ে কাজ করেছেন। তবে সম্ভাবনাময় অনেক অভিনয় শিল্পী গত কয়েক বছরে প্রতিষ্ঠা পাওয়ায় সারিকার শুন্যস্থান সহজেই পূরণ হয়ে যায়। আর তাই দর্শকও ভুলতে বসেছে এই অভিনেত্রীকে।

সম্প্রতি বিয়ে করার পর আবারও আলোচনায় এই অভিনেত্রী। বিয়ের পর গুঞ্জন ছড়িয়েছিল যে সারিকা অভিনয় ছাড়ছেন।

কিন্তু বিয়ের পর ঈদের অল্প কয়েকটি নাটকে তাকে অভিনয় করতে দেখা গেছে। ঈদ পরবর্তী তার অভিনয় পরিকল্পনা এখনো খোলাসা করেননি। কয়েক নাট্য নির্মাতার সঙ্গে আলাপ করে জানা গেছে যে কেন সারিকাকে নিয়ে নির্মাতাদের অনাগ্রহ।

তাদের প্রায় প্রত্যেকেই বলেছেন সারিকাকে নিয়ে শুটিং করতে গেলে সময় মতো শুটিং শুরু করার শঙ্কা থাকে; যা অন্য অভিনেত্রীদের বেলায় নেই। তাই বিড়ম্বনা এড়িয়ে চলার জন্যই নির্মাতারা সারিকায় আগ্রহ কম দেখাচ্ছেন।

তবেসারিকা নাকি এখন আগের চেয়ে সময়ানুবর্তি হয়ে কাজকরছেন। সময় গড়ালেই বোঝা যাবে সারিকা কি করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কেন সারিকায় ‘আস্থা নেই’ নির্মাতাদের?

আপডেট টাইম : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২