ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর আতঙ্কে ঘুমাতে পারছেন না আমির খানের মেয়ে ইরা খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান ভয়াবহ সময় পার করছেন। প্রতিটা মুহূর্তে তাকে ঘিরে ধরছে মৃত্যুর আতঙ্ক। এজন্য সারারাত ঘুমাতেও পারছেন না। প্রায়শই তার দম আটকে আসছে।

ইনস্টাগ্রামে এমন সমস্যার কথা ইরা নিজেই জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে স্নান করলে মানসিকভাবে সুস্থ বোধ করেন তিনি। তাই স্নান করে এসে ভেজা চুলে ঘরের জামা পরে একটি ছবি পোস্ট করলেন আমির এবং রীনা দত্তের কন্যা। সঙ্গে দীর্ঘ লেখা লিখলেন।

ইরার কাতর আর্তি, ‘আমি ঘুমাতে চাই!’ তিনি জানান, যখন অ্যাটাক শুরু হয়, সেটি ক্রমশ বাড়তে থাকে। তখন নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ইরা। কী জন্য আতঙ্ক হচ্ছে, তার কারণ খোঁজার চেষ্টা করেন।

অনুসারীদের কাছেও ইরা জানতে চাইলেন, কারও এ রকম সমস্যা হয় কিনা। যদি হয় তাহলে বিলম্ব না করে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক আগে থেকেই কাজ করছেন ইরা। ‘অগতসু ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী গড়ে তুলেছেন এই তরুণী। এর মাধ্যমে অনুসারীদের অনেককেই সাহায্য করেছেন ইরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর আতঙ্কে ঘুমাতে পারছেন না আমির খানের মেয়ে ইরা খান

আপডেট টাইম : ০৩:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২