ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টারে চড়ে বাড়িতে এলেন নায়ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্রের সমালোচিত নায়ক ও প্রযোজক নজরুল ইসলাম রাজ কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে স্ত্রী ও সন্তানসহ হেলিকপ্টার যোগে তার গ্রামের বাড়িতে এসেছেন।

রোববার বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার নিলখী আলীয়া মাদ্রাসা মাঠে দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিব আহমেদ তাকে অভ্যর্থনা জানান।

এদিকে, নজরুল ইসলাম রাজের আসার খবরে নিলখী আলীয়া মাদ্রাসা মাঠে সকল বয়সের সহস্রাধিক নারী-পুরুষসহ উৎসুক জনতার কৌতুহল দেখা গেছে।

নিলখী গ্রামের সমাজ সেবক মো. এনায়েত হোসেন বলেন, চলচ্চিত্র অভিনেতা নজরুল ইসলাম রাজ এলাকায় একজন জনদরদী মানুষ হিসেবে পরিচিত। তিনি গ্রামের বাড়িতে আসলে সবসময় গরীব দুঃখী মানুষদের সাহায্য সহযোগিতা করেন। সেকারনে এলাকার মানুষ সকাল থেকে মাদ্রাসা মাঠে তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিল।

গোপালগঞ্জ সদরের দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহমেদ বলেন, নজরুল ইসলাম রাজ আমাদের এলাকার একজন কৃতি সন্তান। দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে তিনি গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন।

নজরুল ইসলাম রাজ বলেন, গোপালগঞ্জের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। এখানে আমি জম্মগ্রহণ করেছি। সময় পেলেই আমি এলাকায় ছুটে আসি। কারাগারে থাকার কারনে বেশ কিছুদিন এলাকায় আসতে পারিনি। তাই ঈদকে সামনে রেখে স্বপরিবারে গ্রামে চলে এসেছি। এবার আত্মীয় স্বজন ও এলাকার মানুষের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করব।

প্রসঙ্গত, ঢাকা বোর্ড ক্লাবে আলোচিত নায়িকা পরীমনির ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলে তার ঘনিষ্টজন হিসেবে তখন আলোচনায় আসেন নায়ক নজরুল ইসলাম রাজ। পরে তাকে একটি মামলায় গ্রেফতার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হেলিকপ্টারে চড়ে বাড়িতে এলেন নায়ক

আপডেট টাইম : ০২:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২