ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবার ও বিয়ের পিঁড়িতে বসছেন কারিশমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নব্বই দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর আবারও বিয়ের পিঁড়িতে বসছেন বলে গুঞ্জন চলছে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ভক্ত অনুরাগীদের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই এক ভক্ত প্রশ্ন করেন, কারিশমা কি আবার বিয়ের কথা ভাবছেন?

জবাবে মোটেই হেসে উড়িয়ে দেননি ‘রাজা হিন্দুস্তানী’, ‘জুবেইদা’, ‘দিল তো পাগল হ্যায়’-এর অভিনেত্রী। খবর আনন্দবাজার পত্রিকার।

অসুখী বিয়ে, দুঃসহ দাম্পত্য পিছনে ফেলে অনেকটা পথ একাই হেঁটেছেন কারিশমা কাপুর। এবার ফের কি সাত পাকে ঘোরার অপেক্ষায় রাজ কাপুরের বড় নাতনি?

ভক্ত প্রশ্নের জবাবে শুধু বলেছেন, ‘ডিপেন্ডস’। কিন্তু কীসের ওপর নির্ভর করছে বিয়ের সিদ্ধান্ত? তা নিয়ে কিছুই খোলসা করেননি রণধীর কাপুরের এ কন্যা।

কারিশমা ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন— এমন জল্পনার সূত্রপাত তার চাচাতো ভাই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে।

পাঞ্জাবি বিয়ের রেওয়াজে কনের হাত ঝাঁকানো সোনার গয়না যার হাতে গিয়ে পড়ে, ধরে নেওয়া হয় তার বিয়ের ফুল ফুটতে চলেছে। বিয়ের আসরে আলিয়ার হাতের চুড়ি থেকে খসে পড়া সেই সোনা গিয়ে পড়েছিল কারিশমার হাতে। আর তাতে নাকি উল্লাসে ফেটে পড়েছিলেন অভিনেত্রী!

আহ্লাদে আটখানা হয়ে নাকি রণবীর-আলিয়ার বিয়ের কেকের ওপরেই প্রায় হুমড়ি খেয়ে পড়ছিলেন!

২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় কারিশমার। টালমাটাল দাম্পত্য জীবনে জন্ম নেয় মেয়ে সামাইরা ও ছেলে কিয়ান। ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা শুরু এবং বিস্তর কাদা ছোড়াছুড়ি। ২০১৬ সাল থেকে সন্তানদের নিয়ে একাই রয়েছেন কারিশমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবার ও বিয়ের পিঁড়িতে বসছেন কারিশমা

আপডেট টাইম : ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২