ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোভানের কাছে এসে বদলে গেলো মেহজাবীনের জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ কদিন আগেও মেহজাবীনের জীবন ছিল অন্যরকম। তবে জোভান তার জীবনে আসার পর সব সমীকরণ কেমন করে যেন বদলে গেছে। বলা যায়, জোভানের প্রশ্রয়েই মেহজাবীন তার জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একমাত্র মেয়ে কঠিন অসুখের সাথে হাসিমুখে যুদ্ধ করে যাচ্ছে প্রতিদিন। কাকতালীয়ভাবে সেই একই রোগ জোভানের শরীরেও ভর করেছে। অবশ্যই এই অসুখই ওদের এক করে; জীবনে নতুন সুখের বার্তা নিয়ে আসে। জোভানের প্রশ্রয় পেয়ে মেহজাবীন নতুন করে সব ভাবতে থাকে। এমন গল্প নিয়ে মেধাবী তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘প্রশ্রয়’।

এ নাটকে শাহেদ আহমেদের চরিত্রে ফারহান আহমেদ জোভান এবং আভা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এছাড়াও মিলি বাশার, অবিদ রেহান ও মানতাহা অ্যামেলিয়া বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

নাটকটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। চিত্রগ্রহণে কামরুল ইসলাম শুভ।

‘অনেক আঁধার শেষে’ শিরোনামে একটি নতুন গানও তৈরি হয়েছে এ নাটকের জন্য। রবিউল ইসলাম জীবন-এর লেখা, কোনাল-এর গাওয়া এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।

ঈদের দ্বিতীয় দিন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে, চ্যানেল আই’য়ে প্রচারিত হবে নাটক ‘প্রশ্রয়’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জোভানের কাছে এসে বদলে গেলো মেহজাবীনের জীবন

আপডেট টাইম : ০৫:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২