ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের নাটকে রাশেদ সীমান্তর সঙ্গে ক্রিকেটার আশরাফুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। এবার ঈদের একটি নাটকে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। নাটকের নাম ‘ঈদ টুর্নামেন্ট’। নাটকটির গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে আশরাফুলের সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তকে।

নাটকের গল্প সম্পর্কে বলতে গিয়ে লেখক টিপু আলম মিলন বলেন, ‘সামাদ সাহেব গ্রামের সহজ-সরল এক ভদ্র মানুষ। ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা থেকেই টিম বরিশাল নামে একটি দল গঠন করেন। টিম বরিশাল প্রতিবছরই ঈদ পুনর্মিলনী উপলক্ষে যে ক্রিকেট টুর্নামেন্ট হয় তাতে ১২ দলের মধ্যে ১২তম হয়। এর প্রধান কারণ দলীয় অধিনায়ক মাসুম গোলদারের স্বেচ্ছাচারিতা। সে নিজে ভালো না খেললেও ওপেনিং, ব্যাটিং, ওপেনিং বোলিং করেন। যারা তাকে বিভিন্নভাবে খুশি করতে পারেন তারাই ব্যাটিং, বোলিং পান এবং বাকিরা বঞ্চিত হন। মাসুম নিজে তার নাম পরিবর্তন করে রাখেন- আশরাফুল হাসান মাশরাফি ওরফে তাসকিন।

সামাদ সাহেব দলের বারংবার ভরাডুবি দেখে এবার টুর্নামেন্টকে সামনে রেখে ঢাকাতে ইউনিভার্সিটি পড়ুয়া তার ভাগিনাকে (জেনিফার) ডেকে এনে দলের দায়িত্ব দেন। জেনিফার সবকিছু বুঝতে পেরে মাসুম গোলদারকে দল থেকে বাদ দেন। এরপর মাসুম গোলদার নিউ টিম বরিশাল নামে নতুন দল গঠন করেন এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে ভুল বুঝিয়ে নিউ টিম বরিশালে খেলতে রাজি করান। গ্রামের মানুষদের ক্রিকেটার আশরাফুলের সঙ্গে ছবি তোলা, ভিডিও কলে কথা বলিয়ে দেয়া ইত্যাদি ইত্যাদি বলে গ্রামের মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন মাসুম গোলদার। ধীরে ধীরে টুর্নামেন্টের দিন ঘনিয়ে আসে ও ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল নিউ টিম বরিশালের হয়ে খেলতে বরিশালে যান। আশরাফুলকে দেখতে হাজারো মানুষের ভিড় লেগে যায়। ধীরে ধীরে ফাঁস হতে থাকে মাসুম গোলদারের কুকীর্তি।’

নাটকটিতে ক্রিকেটার আশরাফুলই তার চরিত্রে অভিনয় করেছেন। মাসুম গোলদারে চরিত্রে রয়েছেন রাশেদ সীমান্ত। আর জেনিফার চরিত্রে মিহি। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও আছেন ওলিউল হক রুমি, শফিক খান দিলু, নিলা ইসলামসহ অনেকে। ঈদের ৭ম দিন রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ‘ঈদ টুর্নামেন্ট’ নাটকটি।

প্রসঙ্গত, মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান এবং অধিনায়ক। তিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডের অধিকারী। তিনি এই কৃতিত্ব অর্জন করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কারই মাটিতে। ব্যাটিংয়ে দক্ষতা ছাড়াও তিনি মাঝে মাঝে ডানহাতে লেগ স্পিন বল করে থাকেন। এর আগেও একাধিক নাটকে অভিনয় করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঈদের নাটকে রাশেদ সীমান্তর সঙ্গে ক্রিকেটার আশরাফুল

আপডেট টাইম : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২