ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের কেনাকাটা ও করোনা নিয়ে ইত্যাদির আয়োজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের জন্য জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিশেষ পর্ব তৈরি করেছেন। অনুষ্ঠানটির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা।

এবারের পর্বেও থাকছে দুটি বিশেষ সেগমেন্ট। অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, এবারের পর্বে সুরে সুরে গানের গল্পে ফেরদৌস তারিনের অভিনয়ের মাধ্যমে উঠে আসবে এক দম্পতির তিন সময়ের ঈদের কথা। বিয়ের পরে নব দম্পতির ঈদ উদযাপন, সন্তান হওয়ার পর ঈদ উদযাপন এবং বৃদ্ধ অবস্থায় ঈদ উদযাপনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এ গানটিতে। এর মাধ্যমে টিভি পর্দায় দর্শকরা প্রথমবার তারিন ও ফেরদৌসকে তিনটি ভিন্ন রূপে দেখতে পাবেন। এদিকে অতিমারি করোনাকালে ক্ষণে ক্ষণেই আমাদের মানসিক চাপ বেড়েছিল এবং তা স্বভাবেও যথেষ্ট প্রভাব ফেলেছিল।

এ বিষয়টি ঈদের ইত্যাদির এ বিশেষ পর্বে অভিনয় তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন এক দম্পতির ভূমিকায় সুরে সুরে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন বলে জানা গেছে। বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঈদের কেনাকাটা ও করোনা নিয়ে ইত্যাদির আয়োজন

আপডেট টাইম : ১০:৪৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২