ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক হলেন পূর্ণিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সেখানে ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগে অভিনয় বিষয়ে ক্লাস নেবেন তিনি।

সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করেছেন পূর্ণিমা। পূর্ণিমা ছাড়াও সেখানে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন, অভিনেতা ফেরদৌস, গাজী রাকায়েত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাট্যকার আনন জামান।

জানা গেছে, গ্রিন ইউনিভার্সিটিতে খণ্ডকালিন শিক্ষকতা করেন নির্মাতা জাকির হীসেন রাজু। তিনি প্রস্তাব দেন ইউনিভার্সিটিতে কিছু ব্যাসিক কোর্স চালু করতে, কেননা ইন্ডাস্ট্রি শিল্পী সংকট রয়েছে। এই প্রস্তাবে গ্রিন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কয়েকটি কোর্স চালুর উদ্যোগ নেয়। আর এই কোর্সের অধীনে ক্লাস নেবেন চিত্রনায়িকা পূর্ণিমাসহ অন্যান্যরা।

purnimaরাজধানীর গ্রিন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ বিষয়ে নির্মাতা জাকির হোসেন রাজুর মধুমতি থিয়েটারের সাথে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগের সাথে একটি চুক্তি সাক্ষর হয়েছে। ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগের পক্ষে সাক্ষর করেন বিভাগটির চেয়ারম্যান ড. মো. আফজাল হোসেন খান ও মধুমতি থিয়েটারের পক্ষে সাক্ষর করেন নির্মাতা রাজু।

উল্লেখ্য, রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে ২০০৩ সালে ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগ চালু হয়। এর প্রতিষ্ঠাকালিন চেয়ারম্যান ছিলেন দেশবরেণ্য নাট্যকার আব্দুল্লাহ আল মামুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক হলেন পূর্ণিমা

আপডেট টাইম : ০৭:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২