ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহজাবীনের সঙ্গে অভিনয়ে প্রতিমন্ত্রী পলক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ নামে এক ওয়েবফিল্মে মেধাবী ও সংগ্রামী গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আর সেই ওয়েবফিল্মে দেখা যাবে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও।

নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এই ফিল্মের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী।

২০১৯ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ অবলম্বনে এ ওয়েবফিল্ম নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

রাহিতুল ইসলামের উপন্যাসটি সে সময় বেশ সাড়া ফেলেছিল। তার এই উপন্যাস পড়ে অনেকেই ফ্রিল্যান্সিং পেশায় আকৃষ্ট হন।

এবার সেই উপন্যাসের গল্পকে পর্দায় রূপ দিচ্ছেন নির্মাতা ইমরাউল রাফাত।

আর এ ফিল্ম দিয়ে প্রথমবারের মতো অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘নানা কাজে বেশিরভাগ সময়েই দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমার যেতে হয়। তখন গ্রামের নারীদের সঙ্গে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশির ভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবনযাপন করছেন। শুধু এতোটুকুই বুঝতে পারি, সেই নারীদেরও ইচ্ছা জাগে পড়ালেখা করে নিজেদের কাজ দিয়ে সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করার। এই ওয়েবফিল্মটি তেমনই একটি গল্প নিয়ে। সে রকম একটি অবস্থান থেকে নারীদের জন্য লেখক রাহিতুল ইসলাম যে অসাধারণ প্রেক্ষাপটে তার গল্প সাজিয়েছেন ও বঙ্গ সেই গল্প পর্দায় ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছে- তারা উভয়ই যথেষ্ট প্রশংসার দাবিদার।’

আসছে ঈদুল ফিতরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপসে মুক্তি পাবে ওয়েবফিল্মটি। এতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন, প্রীতি আলভিসহ অনেকে। এই ওয়েবফিল্মে থাকছে একটি নতুন গানও, গেয়েছেন ‘প্রজাপতি’খ্যাত কণ্ঠশিল্পী আবিদা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মেহজাবীনের সঙ্গে অভিনয়ে প্রতিমন্ত্রী পলক

আপডেট টাইম : ০৭:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২