ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পূর্ব ঘোষণানুযায়ী পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল মুক্তি পাচ্ছে ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) বিশ্বব্যাপী ৭ হাজারের বেশি সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমা  ।

‘কেজিএফ-চ্যাপ্টার টু’ নিয়ে ভারতজুড়েই রয়েছে উন্মাদনা। ইতোমধ্যেই সিনেমাটির প্রথম সপ্তাহের টিকিট বিক্রি হয়ে গেছে। কোথাও কোথাও ৩ থেকে ৫শ’ টাকার টিকিট বিক্রি হয়েছে ২ থেকে ৩ হাজার টাকায়। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, এই সিনেমার আয় ভেঙে দিতে পারে ভারতীয় মুভির আয়ের রেকর্ড। ১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের জোর সম্ভাবনা রয়েছে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার মুক্তিপূর্ব ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, হিন্দি ভার্সন থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি রুপিতে। সর্বমোট ৩৪৫ কোটি রুপি বিক্রি হয়েছে।

ভারতজুড়ে এখন চলছে দক্ষিণি সিনেমার জয়জয়কার। সম্প্রতি মুক্তি পাওয়া ‘আরআরআর’ ছবির প্রভাবে বলিউডের দু’টি সিনেমা ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। এরমাঝেই সিনেমা হলে আসছে ‘কেজিএফ-চ্যাপ্টার টু’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“একবার না পারিলে দেখ শতবার”- হযরত স্যারের শেখানোর মূলমন্ত্র

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’

আপডেট টাইম : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২