ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

একসঙ্গে চমক নিয়ে হাজির ‘কাঁচা বাদাম’ খ্যাত ভূবন বাদ্যকর ও হিরো আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারো শিরোনামে হিরো আলম। বরাবরই বিভিন্ন ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। শুক্রবার কলকাতা গিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কেন গিয়েছেন? এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন ভক্তরা। জবাব দেননি, বারবার বলেছেন চমক অপেক্ষা করছে। কি সেই চমক? শনিবার (৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে জানালেন চমকের কথা।

আশরাফুল আলম ওরফে হিরো আলম কলকাতা থেকে ভিডিও কল দেন। দেখা যায় একটি স্টুডিওর ভেতর গাইছেন হিরো আলম, পাশে গাইছেন কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকর।

হিরো আলম বললেন, ‘আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি। ‘
ভূবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, ‘দুইজন দুই বাংলার ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি; এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। ’

গানটি লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷

জানা গেছে, গানের ভিডিও নির্মাণ হবে, এটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক জি এম ফারহান ইসতিয়াক

একসঙ্গে চমক নিয়ে হাজির ‘কাঁচা বাদাম’ খ্যাত ভূবন বাদ্যকর ও হিরো আলম

আপডেট টাইম : ০২:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২