ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

গ্রাজুয়েট হলেন ব্যাচেলর পয়েন্টের শিমুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। এই নাটকের প্রতিটি চরিত্রকে আলাদাভাবে বিশ্লেষণ করা যায়। চরিত্রগুলো যেন একে অপরের গায়ে লাগানো, একটি ছাড়া অপর চরিত্র মলিন হয়ে যায়। ব্যাচেলর পয়েন্টের এমনই একটি চরিত্র শিমুল।

আসল নাম শিমুল শর্মা।

এই শিমুল শর্মা এখন গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-এ কম্পিউটার বিজ্ঞানে (সিএসই) বিএসসি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়টির ৭ম কনভোকেশনে ২০১৭-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে শিমুল অফিশিয়ালি স্নাতকের সনদ পান। তিনি জানান, গত বছরই তার বিএসসি সম্পন্ন হয়।

গতকাল বুধবার মিরপুর ১৪ নাম্বারের পুলিশ কনভেশন হলে কনভোকেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই কাজল আরেফিন অমির সহকারী হিসেবে ‘বুম ফিল্মস’-এ কাজ শুরু করেন শিমুল। তখন বেশীরভাগ শুটিং হতো উত্তরায়। এমনও হয়েছে শুটিং থেকে সরাসরি পান্থপথ ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে হতো শিমুলকে।

শিমুল  বলেন, ‘কম্পিউটার বিজ্ঞানে অনার্স শেষ করলাম। এখন মাস্টার্স করব। বাসা থেকেই তেমনই চাপ রয়েছে। তবে আমি চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে আগ্রহী। চলচ্চিত্র নিয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছে রয়েছে। দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করবো। আর যদি তা না হয় তাহলে দেশেই দেখি…’

২০১৭ সালে নির্মাতা কাজল আরেফিন অমির ‘নেটওয়ার্ক বিজি’ নাটকের মাধ্যমে সহকারী হিসেবে কাজ শুরু করেন শিমুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

গ্রাজুয়েট হলেন ব্যাচেলর পয়েন্টের শিমুল

আপডেট টাইম : ০৬:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২