ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশমিকার সঙ্গে এবার জুটি বাঁধছেন রণবীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় সিনেমার ক্রাশ এখন দক্ষিণী সিনেমায় ‘পুষ্পা’খ্যাত রাশমিকা মান্দানা। মাত্র ২৫ বছর বয়সেই বেশ খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার পর রাশমিকাকে নতুন সিনেমায় সই করাতে মরিয়া বলিউডের অনেক প্রযোজক-পরিচালক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ‘মিশন মজনু’-এর পর এবার বলিউডের আরেক সিনেমায় অভিনয় করছেন রাশমিকা। বলিউড তারকা রণবীর কাপুরের নায়িকা হতে চলেছেন দক্ষিণী সুন্দরী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর। তার সঙ্গেই পর্দায় দেখা যাবে রাশমিকাকে। শনিবার সন্দীপ রেড্ডি নিজেই তার টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। পরে রাশমিকাও টুইটারে ওই পোস্ট শেয়ার করেন। এ ছাড়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে এ বিষয়ক পোস্ট দেন রাশমিকা।

২০২৩ সালের ১১ আগস্ট ‘অ্যানিমেল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রণবীর-রাশমিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও ববি দেওলকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে টি-সিরিজ, ভদ্রাকালি পিকচার্স ও সিনেওয়ানস্টুডিওজ।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু আর্জুনের সঙ্গে অভিনয় দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা পান তেলেগু অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে সিনেমা অঙ্গনে জোর গুঞ্জন, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। বিজয়ও এর মধ্যে নাম লিখিয়েছেন বলিউডে। করণ জোহরের প্রযোজনায় ‘লাইগার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাশমিকার সঙ্গে এবার জুটি বাঁধছেন রণবীর

আপডেট টাইম : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২