ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরিয়ান খানের মাদক মামলার প্রধান সাক্ষী প্রভাকরের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রধান সাক্ষী প্রভাকর সেল মারা গেছেন। শুক্রবার (১ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও জি-নিউজের প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের মাহুল এলাকার এক ভাড়া বাড়িতে থাকতেন প্রভাকর সেল। শুক্রবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত বছরের (২০২১ সালের) ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় এনসিবি। সেখান থেকেই আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাকে আটক করা হয়। এরপর তাদের গ্রেফতার দেখানো হয়। পরে আর্থার রোড জেলে রাখা হয় শাহরুখ খানের পুত্রকে। ওই বছরের ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। তার দু’দিন পর আর্থার রোড জেল থেকে মন্নতে ফেরেন আরিয়ান।

এক প্রতিবেদনে জি-নিউজ জানিয়েছে, আরিয়ান মামলার আরেক সাক্ষী কে পি গোসাভির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন প্রভাকর। শাহরুখপুত্রকে যখন এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয়, এই গোসাভিই তার সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছিলেন। গোসাভির ছায়াসঙ্গী হওয়ার কারণেই হয়তো এনসিবি পক্ষের সাক্ষী হয়েছিলেন প্রভাকর।

মুম্বাইয়ের ওই ভাড়া বাড়িতে মা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন প্রভাকর। তার মৃত্যুতে কোনও অস্বাভাবিকত্ব নেই বলেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরিয়ান খানের মাদক মামলার প্রধান সাক্ষী প্রভাকরের মৃত্যু

আপডেট টাইম : ১২:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২