ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

জটিল রোগে আক্রান্ত ‘মিস ইউনিভার্স’ হারনাজ সান্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছেন হারনাজ সান্ধু। ফলে ২১ বছর পর গত ডিসেম্বরে ভারতে ফেরে বিশ্বসুন্দরীর মুকুট।

তবে মিস ইউনিভার্স খেতাব জিতে দেশে ফেরার তিন মাস পরই দুঃসংবাদ শোনালেন হারনাজ। ক্রমাগত বেড়ে যাচ্ছে তার ওজন। কোনো ডায়েটেই নিয়ন্ত্রণে আসছে না শরীর।
তবে এটি স্বাভাবিক কোনো কারণে নয়। জটিল রোগে আক্রান্ত হয়েছেন মিস ইউনিভার্স হারনাজ। ওই রোগের পার্শ্বপ্রতিক্রিয়ায় অস্বাভাবিকভাবে মুটিয়ে যাচ্ছেন পাঞ্জাবের ২১ বছর বয়সী এ সুন্দরী।

হারনাজ গত বছরের ১৩ ডিসেম্বর ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হিসেবে মিস ইউনিভার্স জেতেন। সেদিন প্রশংসার জোয়ারে ভেসেছিলেন পাঞ্জাবের এ তরুণী। তবে সেই সুখকর সময় যেন দ্রুত পাল্টে গেছে। পাল্টে গেছে তার ভক্তদের মানসিকতাও।

ওজন বাড়ার কারণে তাকে বিদ্রুপ সইতে হচ্ছে। এ বিষয়ে মুখ খুলেছেন হারনাজ নিজে। জবাব দিয়েছেন বিদ্রুপের। হারনাজ জানান, তিনি সিলিয়াক রোগে আক্রান্ত। সেই কারণে তার ওজন বেড়ে যাচ্ছে।
কী এই রোগ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি অটোইমিউন কন্ডিশন, যাতে মানুষের ইমিউন সিস্টেম তারই শরীরের বিরুদ্ধে কাজ করে। গ্লু-টেন জাতীয় খাবারে এটি আরও সক্রিয় হয়ে ওঠে।

এ কন্ডিশনের প্রভাবে অপুষ্টিজনিত সমস্যা, স্নায়ু ও হাড়ের সমস্যা মারাত্মক রূপ নিতে পারে। এতে ওজন কমে যেতেও পারে, আবার অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। দীর্ঘ সময়ের জন্য হজমের সমস্যার শঙ্কাও থাকে।

নিজের এ রোগের বিষয়ে কথা বলতে গিয়ে হারনাজ বলেন, ‘প্রথমে আমাকে কম ওজনের জন্য কথা শুনতে হতো। এখন ওজন বাড়ছে, তবুও কটাক্ষ শুনতে হচ্ছে। নিজের পছন্দের খাবার খেতে পারি না।’

তবে রোগ ও মোটা হওয়া নিয়ে মোটেও চিন্তিত নয় বলে জানিয়েছেন হারনাজ। তিনি বলেন, ‘শরীর নিয়ে আমি বরাবরই সন্তুষ্ট। কে কী বললো বা না বললো তা চিন্তা করার সময় কই?’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

জটিল রোগে আক্রান্ত ‘মিস ইউনিভার্স’ হারনাজ সান্ধু

আপডেট টাইম : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২