ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে মার্কিন নায়িকাকে নিয়ে শাকিবের সিনেমার মহরত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ ২৮ মার্চ দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনটি তিনি এবার কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। দিনটিকে অর্থবহ করতে নিউ ইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য নতুন সিনেমার জমকালো মহরত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

হিমেল আশরাফ  পরিচালিত সিনেমাটির নাম ‘রাজকুমার’। সিনেমাটি প্রযোজনা করছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। জাকারিয়া মাসুদ জানান, শাকিব খানকে নিয়ে আজ যে সিনেমার মহরত হবে সেটি  আন্তর্জাতিক মানের সিনেমা হবে। এই সিনেমা শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রের সবগুলো সিনেমা হল, মধ্যপ্রাচ্য, ভারতসহ অনেক দেশে মুক্তি পাবে। বাংলাদেশের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এই সিনেমা দিয়ে।

মাসুদ আরো বলেন, ‘এই সিনেমায় আমেরিকার নায়িকা থাকবেন শাকিব খানের বিপরীতে। আজ জমকালো আয়োজনে শাকিব খানের জন্মদিনে সবকিছু জানানো হবে। আশা করছি আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু করতে পারব।’

শাকিব খান বলেন, ‘জন্মদিনে আমেরিকায় আমার নতুন একটি সিনেমার মহরত হচ্ছে। এটা আমার জন্য অনেক ভালোলাগার বিষয়। চোখ বন্ধ করে বলতে পারি এটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে মার্কিন নায়িকাকে নিয়ে শাকিবের সিনেমার মহরত

আপডেট টাইম : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২