ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির কী হয়েছে, জানালেন চয়নিকা চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছেন। তবে কী ধরনের শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে কিছু বলেননি পরীমনি।

জানা গেছে, রোববার (২৭ মার্চ) দুপুরের পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে পরীমনিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে ভর্তি করান।

পরীমনির কী হয়েছে সে বিষয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী নিজের ফেসবুকে জানিয়েছেন। তিনি বলেন, ‘ওর হিমোগ্লোবিন সেই লেভেলের লো এবং ব্লাড প্রেশারও ৮০/৬০.. মাথা ঘুরে একদম পড়ে গিয়েছিল ভয়ংকর ভাবে।   সকাল থেকে এখনো এভারকেয়ারে ভর্তি আছে। এখনো স্যালাইন চলছে। সাথে অন্যান্য সব টেস্ট।
সবাই ওর জন্যে,ওদের জন্যে প্রার্থনা করবেন প্লিজ। বিকাল থেকে অনেক অনেক ফোন টেক্সট পেয়েছি,অনেক সাংবাদিক,শিল্পীরা কল করেছিলেন,কিন্ত রিসিভ করতে পারিনি। তাই দুঃখিত।

এর আগে পরীমনির শারীরিক অবস্থা জানতে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে হাসপাতালের প্রশাসনিক এক কর্মকর্তা বলেন, ‘শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যান তিনি, এরপর তার স্বজনেরা আমাদের এখানে নিয়ে আসেন। রোববার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। তিনি জানান, শারীরিক দুর্বলতার সঙ্গে পরীমনির বমির ভাব রয়েছে।

একই সঙ্গে হাসপাতালটির সেই প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘চিকিৎসার জন্য তার করোনার পরীক্ষা করা হয়েছে, তার রিপোর্ট রাত ৮টার সময় পাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত তিনি পর্যবেক্ষণে থাকবেন, এরপর কেবিনে হস্তান্তর করা হবে। ’

এর আগে, গত ১০ জানুয়ারি পরীমনি ও শরিফুল রাজ তাদের বিয়ের খবর জানান সবাইকে। ওই সময়ই তারা জানান, পরীমনি মা হতে যাচ্ছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত সিনেমা গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়ে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার পরিচয়-প্রেম। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরীমনির কী হয়েছে, জানালেন চয়নিকা চৌধুরী

আপডেট টাইম : ০২:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২