হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এই পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কিছুদিন আগে মাতৃত্বের স্বাদ নিয়েছেন এই তারকা অভিনেত্রী। সম্প্রতি তাকে ভারতের আজমীর শরিফে স্বামী রাজ চক্রবর্তী ও সম্পূর্ণ পরিবারকে নিয়ে দেখা গিয়েছে। শুধু তা-ই নয়, সেখানে তাদের সকলকেই দেখা গেল ধর্মীয় আবহে। শিডিউলের ব্যস্ততা শুরু হওয়ার আগেই জয়পুরের উদ্দেশে পাড়ি জমিয়েছেন দুজন। সঙ্গী ছেলে ইউভান ও পারিবারিক বন্ধু অভিনেত্রী ফলক রশিদ রায় ও তার স্বামী।
জনপ্রিয় এই অভিনেত্রী বেশ কিছু ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে, যেখানে নিজেও মাথায় ওড়না দিয়ে যেমন আজমীর শরিফের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখেছিলেন, তেমনি স্বামী রাজ চক্রবর্তী ও সন্তান ইউভানকেও মাথায় টুপি পরা অবস্থায় দেখা যায়। শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভ্রমণের ছবি, ভিডিও শেয়ার করছিলেন রাজ শুভশ্রী। নতুন শহর, খোলা রাস্তা দেখে উৎফুল্ল ইউভান। গাড়ির মধ্যেই বাবার কোলে লাফঝাঁপ শুরু করে দিয়েছিল সে। ছেলেকে খুশি দেখে মুখে হাসি উপচে পড়ছিল রাজ-শুভশ্রীর।
Reporter Name 

























