ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবজমিন’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি শ্রাবন্তীর ছেলে ঝিনুকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম পরিচালনাতেই একের পর এক চমক। কবি শ্রীজাতের ‘মানবজমিন’ ছবিতে অভিনয় করছেন কবিপত্নী দূর্বা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, মিশকা হালিম, পরান বন্দ্যোপাধ্যায় তো আছেনই।

শুক্রবার ভোর থেকে ছবির শ্যুটিং শুরু। শনিবারের বড় চমক শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুকের পরিচালনায় হাতেখড়ি এ ছবি দিয়েই।

প্রেমিকা দামিনী ঘোষকে পাশে নিয়ে ঝিনুক খুঁটিয়ে লক্ষ্য করেছেন ক্যামেরা। শ্রীজাত, সহকারী পরিচালক রাজদীপ ঘোষ কীভাবে দৃশ্য বুঝে নিচ্ছেন, মনোযোগ দিয়ে খেয়াল করছেন সেসব।

শ্রীজাত জানিয়েছেন, আপাতত অবজার্ভার হিসেবেই যোগ দিয়েছেন ঝিনুক। পরে কলাকুশলীদের সঙ্গে অভিমন্যু-দামিনী ছবিও তোলেন। এর আগে একাধিক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছিলেন, ঝিনুক ক্যামেরার পেছনেই বেশি স্বচ্ছন্দ।

দুর্ঘটনায় তিন মাস শয্যাশায়ী থাকার পরে শ্রীজাতের ছবি দিয়েই ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন প্রিয়াঙ্কা। শুক্রবার তিনি আর পরমব্রত চট্টোপাধ্যায় শুটিং করেন ময়দানে, নন্দন চত্ত্বরে। অনেক দিন পরে কাজে ফিরতে পেরে ভীষণ খুশি ‘মানবজমিন’-এর ‘কুহু’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানবজমিন’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি শ্রাবন্তীর ছেলে ঝিনুকের

আপডেট টাইম : ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২