ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সায়নীর হাত ধরে রাজনীতিতে প্রিয়াঙ্কা?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী রাজনীতিতে নাম লিখিয়েছেন। এ তালিকায় রয়েছেন—মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, দেব, সায়নী ঘোষ, সোহম প্রমুখ। এবার গুঞ্জন চাউর হয়েছে, রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। একই গাড়িতে সায়নী ঘোষের সঙ্গে পশ্চিমবঙ্গের তারকেশ্বরে গিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে তাদের কোনো শুটিং নেই। যার কারণে প্রশ্ন উঠেছে, তবে কি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা?

এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এই দুই তারকার সঙ্গে যোগাযোগ করেও তাদের পাননি। তবে তাদের সহকারি সংবাদমাধ্যমটিকে বলেন—‘মহামারি করোনা সংকটের পর প্রথম জেলা স্তরের কোনো স্কুল উদ্বোধন হলো। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে। সম্ভবত প্রাথমিক বিদ্যালয় খোলা হলো স্থানীয় শিক্ষার্থীদের জন্য। সেই অনুষ্ঠানেই উপস্থিত হন এই দুই তারকা।’

সায়নীর হাত ধরে এবার কি প্রিয়াঙ্কাও প্রত্যক্ষ রাজনীতিতে আসছেন? এ প্রশ্নের জবাবে কটি যুক্তি দাঁড় করান ওই সহকারি। তার ভাষায়, ‘এক. স্কুল উদ্বোধন হয়েছে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে। এখানে শাসক দল কোনোভাবেই যুক্ত নয়। দুই. সায়নী-প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে সমাজসেবার সঙ্গে যুক্ত। এর আগে প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ নিয়ে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আজ একই জায়গায় যাবেন বলে একসঙ্গে একই গাড়িতে গিয়েছেন তারা; এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’

অভিনয়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যুব শাখার সভাপতি সায়নী। গাড়িতে পাশাপাশি বসে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়নী। ক্যাপশনে অবশ্য লিখেছেন, ‘সামাজ সেবামূলক একটি কাজের উদ্দেশ্যে যাচ্ছি। দুর্ঘটনা থেকে সদ্য সুস্থ হয়ে উঠেছে প্রিয়াঙ্কা। প্রায় তিন মাস পর এই প্রথম বাইরে পা রাখলো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সায়নীর হাত ধরে রাজনীতিতে প্রিয়াঙ্কা?

আপডেট টাইম : ০৪:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২