ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্তিকের পেছনে গোলাপ নিয়ে দৌড়াচ্ছেন নারীভক্ত!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কার্তিক আরিয়ান বলিউডে অল্প কদিন হলো পা রেখেছেন। তবে তাঁর ভক্তের সংখ্যা অনেক। কেউ বুকে নিজের নাম লিখছেন, তো কেউ আবার দেখা করার জন্য  যাচ্ছেন বাড়ির সামনে।

সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গোলাপি সোয়েটশার্টে দেখা মিলল এই অভিনেতার। হঠাৎ দেখা যায় তাড়া করেছে দুই নারী ভক্ত। একজনের হাতে লাল গোলাপের একটা বুকে। তারমধ্যে একটা মেয়ে সেখান থেকে একটা ফুল নিয়ে বাড়িয়ে দেন কার্তিকের দিকে। আর বলেন, ‘এটা তোমার জন্য। এত দামি হওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। ’ আরেকজন কার্তিককে বলেন, ‘আজ আমার জন্মদিন। এটা তোমার জন্য। ’

পুরো বিষয়টিতে বেশ ঘাবড়ে যান কার্তিক। ফুলের তোড়া নিতে অস্বীকার করে হাতে তুলে নেন গোলাপ দুটি। তবে বেশ নমনীয় ভাবে দুই ভক্তের সাথে কথা বলতে দেখা যায় তাঁকে। পাপারাৎজিদের মধ্যে একজনকে মস্করা করে বলতে শোনা যায়, ‘হাটু গেড়ে বসে প্রপোজ করো, এভাবে হবে না। ’

গত মাসেই এক সাক্ষাৎকারে কার্তিক জানিয়েছিলেন তিনি ভক্তদের থেকে যে পরিমাণ ভালোবাসা পান তিনি অভিভূত। হঠাৎই একদিন তিনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পান ট্রেন্ড Pose Like Kartik Aryan! অভিনেতার কথায়, এগুলো দেখলে ভালো লাগে। আমি চাই সবার মন এভাবেই জয় করে রাখতে।

সম্প্রতি ‘শেহজাদা’র কাজ শেষ করেছেন কার্তিক। যা মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের নভেম্বরে। হাতে রয়েছে ‘ভুল ভুলাইয়া ২’ আর ‘ফ্রেডি’র কাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কার্তিকের পেছনে গোলাপ নিয়ে দৌড়াচ্ছেন নারীভক্ত!

আপডেট টাইম : ০৪:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২