ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন শখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় ‘ফাটাফাটি প্রেম’ নামক নাটক দিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। আসছে ঈদের জন্য তৈরি এই নাটকে জন্য মা হওয়ার পর এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী।

এই প্রসঙ্গে শখ জানান, ‘অনেকদিন পর কাজে ফিরে বেশ ভালো লাগছে। সবাই আমাকে এত সুন্দর করে স্বাগতম জানাবে, ভাবতেই পারিনি। খুব সুন্দর একটা কমফোর্ট জোনে কাজ করছি। আমি আমার বেবিকে নিয়ে শুটিং করছি, বেবিকে সাথে নিয়ে এসেছি। চেষ্টা করবো এখন থেকে মনোযোগ দিয়ে নিয়মিত কাজ করার’।

জানা গেছে, সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরায়। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এখানে শখের বিপরীতে অভিনয় করেছেন আলভী।

আসন্ন ঈদকে সামনে রেখে আরও কয়েকটি কাজ করবেন বলে জানিয়ে শখ বলেন, ‘খুব সিলেক্টিভ কাজ করতে চাই। গড়পড়তা কিছু করতে চাই না। চেষ্টা করবো এখন থেকে মনোযোগ দিয়ে নিয়মিত কাজ করার।’

এক সময় বিজ্ঞাপন আর নাটকের অভিনয়ে অনেক ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রী ২০১৮ সালের পর থেকেই হঠাৎ করে আড়ালে চলে যান। এরপর মাঝেমধ্যে টুকটাক কাজ করলেও সেভাবে দেখা মেলেনি তার। ২০২০ সালে অনেকটা গোপনেই বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর থেকে তাকে ক্যামেরার সামনে আর দেখা যায়নি। গত বছরের ২৪ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন তিনি। সব মিলিয়ে বহুদিন লাইট-ক্যামেরা সামনে দেখা যায়নি এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন শখ

আপডেট টাইম : ০৯:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২