ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

আমি আপনার পাশের বাসার মেয়েটির মতোই সাধারণ : শবনম ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ১৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আমি খুবই সাধারণ মানুষ। সাধারণ বলতে আপনার পাশের পাশের বাসার মেয়েটির মতো ঠিক ওইরকমই ছিলাম- জন্মদিন পরবর্তী ধন্যবাদ জানাতে এসে নিজেকে এভাবেই বিশ্লেষণ করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। সোমবার ছিল ‘দেবী’খ্যাত অভিনেত্রীর জন্মদিন। এতোদিন ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসেছেন তিনি।

দিনশেষে রাত সাড়ে ১২ টায় ভক্তদের শুভেচ্ছার উত্তর জানাতে ফেসবুক লাইভে আসেন ফারিয়া। সকলকে ধন্যবাদ জানিয়ে ফারিয়া ‘বলেন, প্রতি জন্মদিনেই আমি লাইভে আসি। জন্মদিন শেষ। এখন সাড়ে ১২ টা বাজে, তাই লাইভে। মোটামুটি বেশ মানুষজন দেখছি। লাইভে আসা হয় বেসিক্যালি মানুষকে থ্যাঙ্কস জানানোর জন্য। এতো শুভেচ্ছা পাই, শুভেচ্ছা গুলো আলাদা আলাদাভাবে উত্তর দেওয়া বা ধন্যবাদ জানানো হয় না। ’

নিজেকে খুবই সাধারণ উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমি খুবই সাধারণ মানুষ। সাধারণ বলতে আপনার পাশের পাশের বাসার মেয়েটির মতো ঠিক ওইরকমই ছিলাম। হয়তো তারা অফিসে যায়, আমি শুটিংয়ে যাই। ওইটাই আমার পেশা, ওইটাই আমার কাজ। আমার কাজের জন্য আমাকে মেকআপ করতে হয়। অফিসে যেমন আমাকে ফাইল দেয়, সেরকম আমাকে স্ক্রিপ্ট দেয়। স্ক্রিপ্টে যে লেখাগুলো থাকে আমাকে আত্মস্থ করার চেষ্টা করি। যখন অ্যাকশন বলে তখন সে লেখাগুলো বলার চেষ্টা করি। ’

নিজেকে অফিসকর্মীর সঙ্গেই মিলিয়ে দিলেন ফারিয়া। বললেন, ‘আপনাদের কাছে আপনাদের অফিসের কাজটা যেমন পেশা, আমার অভিনয়টাও তেমন পেশা। কিন্তু আমার এই পেশার জন্য অনেক মানুষের কাছে ভালোবাসা পাই, তখন ভাবি আমি এতোটা আশা করিনি। যখন আমার সমালোচনা হয় তখনও আমি ঠিক বুঝতে পারি না। মাঝে মাঝে আমার এখনো স্বপ্নের মতো মনে হয় যে এতো মানুষজন চেনে, রাস্তাঘাটে বলে আপনাকে ভালো লাগে। আপনাদের অনেক ধন্যবাদ। আমার মতো মানুষকে আপনারা এতো ভালোবাসেন। ’

শবনম ফারিয়া ১৯৯০ সালের ৬ জানুয়ারি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। তার পৈতৃক নিবাস চাঁদপুরে। ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।

২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

আমি আপনার পাশের বাসার মেয়েটির মতোই সাধারণ : শবনম ফারিয়া

আপডেট টাইম : ০২:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২