ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রিয় পরিচালককে হারিয়ে কাঁদছেন ‘অশিক্ষিত’ ছবির নায়িকা অঞ্জনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশ বরেণ্য চলচ্চিত্রকার আজিজুর রহমান মারা গেছেন। সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজে।

এদিকে প্রিয় পরিচালককে হারিয়ে শোকার্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘আজিজুর রহমান সাহেব একজন কালজয়ী নির্মাতা। আমার সৌভাগ্য তার সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। আমি আমার ৫ নম্বর ছবিতে উনার পরিচালনায় নায়িকা ছিলাম রাজ্জাক ভাইয়ের বিপরীতে।’

বলতে বলতে অঝোরে কান্নায় ভেঙে পড়েন অঞ্জনা। তিনি বলেন, ‘উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। বয়স হয়েছে। তবু উনার মৃত্যু মেনে নিতে পারছি না। একে একে সব গুণী মানুষেরা চলে যাচ্ছেন। আমরা শূন্য হয়ে যাচ্ছি। খান আতা গেলেন, নারায়ণ দা, দিলীপ দা, চাষী সাহেব, সবাই চলে যাচ্ছেন। আজিজ সাহেবের বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

আজিজুর রহমানের মৃত্যুর খবর পেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন অঞ্জনা। সেখানে তিনি লেখেন, আরেকটি নক্ষত্রের পতন। আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক পরম শ্রদ্ধেয় আজিজুর রহমান ভাই আজ না ফেরার দেশে চলে গেছেন। বাংলা চলচ্চিত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার পেছনে যার অবদান চিরস্মরণীয়।

তিনি আরও বলেন, ‘অশিক্ষিত’ ছায়াছবিতে তিনি আমাকে প্রথম নায়ক রাজ রাজ্জাক ভাইয়ের একক ও প্রধান নায়িকা হিসেবে নির্বাচন করেন। অশিক্ষিত বাংলা চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ ১০টি শিক্ষনীয় চলচ্চিত্রের অন্যতম একটি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর এতটা ব্যবসা সফল হয় যা অকল্পনীয়।

অঞ্জনা আরও বলেন, অশিক্ষিত ছায়াছবির প্রতিটি গান বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে এখনো দোলা দিয়ে যায়। বিশেষ করে ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবোনারে’- গানগুলো এখনো সবার হৃদয়ে গেঁথে আছে, চির অমর হয়ে আছে।

তিনি বলেন, অশিক্ষিতের পর আজিজুর রহমান ভাই আমাকে নিয়ে আরও দুটি বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেন। সেই দুটি চলচ্চিত্রও আকাশ ছোঁয়া ব্যবসা সফলতা পায়। একটি হলো মেহমান অন্যটি ফুলেশ্বরী।

অসংখ্য কালজয়ী চলচ্চিত্র নির্মাতা আজিজ ভাইয়ের পরিচালনায় অভিনয় করা ছিল প্রতিটি নায়ক-নায়িকার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা আজিজ ভাই। বাংলা চলচ্চিত্রের স্বপ্নীল আকাশে আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়ে যাবেন আপনার অমর কাজের মাধ্যমে অনন্ত কাল ধরে, যোগ করেন অভিনেত্রী অঞ্জনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

প্রিয় পরিচালককে হারিয়ে কাঁদছেন ‘অশিক্ষিত’ ছবির নায়িকা অঞ্জনা

আপডেট টাইম : ১০:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২