ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

চুরির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতায় সল্টলেক সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে ২৮ ফেব্রুয়ারি ৪৫তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। সেখানে রূপা দত্ত নামের এক অভিনেত্রীকে চুরির অভিযোগে গতকাল শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় মেলায় থাকা টহল পুলিশ গ্রেফতার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানায়, বইমেলার মাঠে রূপাকে সন্দেহজনক ভাবে ডাস্টবিনে মানিব্যাগ ফেলতে দেখা যায়। তাকে প্রশ্ন করা হলে স্পষ্ট উত্তর দিতে না পারায় থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তার কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, রূপা বড় অনুষ্ঠান এবং জনবহুল জায়গায় উপস্থিত হয়ে মানুষের পকেট থেকে ম্যানিব্যাগ চুরি করতেন। এ ঘটনায় অবাক পুলিশ প্রশাসন। কিন্তু কেন তিনি এমন কাজ করতেন, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। রূপার একটি বড় চক্রও রয়েছে বলে অনুমান করছে পুলিশ।

পরিচিত মুখ না হলেও ২০২০ সালে বলিউড নির্মাতা পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন রূপা। যদিও পরে জানা যায়, ‘অনুরাগ কাশ্যপ’ নামে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন তিনি।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা অভিনীত ‘কেল্লাফতে’ সিনেমায় দেখা গিয়েছিল রূপাকে। এছাড়া ‘জয় বৈষ্ণদেবী’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও নাকি অভিনয় করেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

চুরির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত

আপডেট টাইম : ০৮:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২