ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাহুবলী ৩’ নিয়ে যা বললেন প্রভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২২০ বার

Prabhas

হাওর বার্তা ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বলিউডের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাহুবলী। এই সিনেমার মধ্য দিয়ে দক্ষিণী সিনেমার নায়ক প্রভাস নতুনভাবে পরিচিত হয়েছেন।

দক্ষিণী এই সিনামা প্রশংসা কুড়িয়েছে সারা বিশ্বে। আর সেই সঙ্গে অভিনয়ে দক্ষতা দেখিয়ে মেগাস্টার হয়েছেন প্রভাস। খবব দ্য হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাহুবলী’ ও ‘বাহুবলী ২’ সিরিজের পর দর্শকের অপেক্ষার চোখ এখন ‘বাহুবলী ৩’-এর দিকে। আর এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা।

কোনো রাখঢাক না করেই তিনি জানান, যদি ‘বাহুবলী ৩’ তৈরিও হয়, তা নিঃসন্দেহে একটি সময় সাপেক্ষ প্রজেক্ট হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ‘বাহুবলী ৩’ সিনেমা আদৌ তৈরি হবে কি না, তা তার উপর নির্ভরশীল নয়। এ বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন পরিচালক এস এস রাজামৌলি।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় প্রভাস বলেছেন, “বাহুবলী সিরিজটি আমার যে হৃদয়ের সব থেকে কাছের, এ নিয়ে নতুন করে কিছু বলার নেই।  এই সিনেমা আমার ক্যারিয়ারে যে ছাপ রেখে গেছে তা অন্য কোনো কিছুর সঙ্গে অতুলনীয়। আমি সত্যিই জানি না এই সিরিজের তিন নম্বরটি তৈরি হবে কি না।

তবে এই মুহূর্তে যে হচ্ছে না এটা নিশ্চিত। তবে হ্যাঁ, যদি কোনোদিন পরিচালক ‘বাহুবলী ৩’ তৈরি করতে ইচ্ছুক হন, তবেই তা সম্ভব হবে। নচেৎ নয় বলে জানান এই অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘বাহুবলী ৩’ নিয়ে যা বললেন প্রভাস

আপডেট টাইম : ০২:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২