ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খোলামেলা পোশাকে সমালোচনার কবলে সামান্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার সামান্থা প্রভুর পোশাক নিয়েও চর্চা আর কৌতূহলের শেষ নেই। সম্প্রতি একটি ফটোশুটে খোলামেলা পোশাক পরা দিয়ে অনুরাগীদের কটাক্ষের শিকার হলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ প্রথম নয়, এর আগেও একাধিকবার সমালোচনার শিকার হয়েছেন এই অভিনেত্রী। কারণ তিনি যা করেন, তা নিয়েই শুরু হয় চর্চা।

 গাঢ় সবুজ রঙের একটি গাউন পরে খোলামেলা অবস্থায় ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। জামার গলা ইংরেজি অক্ষর ‘ভি’-এর আকারে কাটা। দক্ষিণী অভিনেত্রীর এ সাজকে অনেকেই ‘সাহসী’ তকমা দিয়েছেন। এরই মধ্যে ১৬ লাখেরও বেশি অনুরাগী ছবিটি পছন্দ করেছেন। তবে এ নিয়ে অনেক প্রশংসা যেমন করেছেন, তেমনি সমালোচনাও করেছেন। সামান্থার জামার কিছুটা অংশ মাটিতে লুটিয়ে থাকায় অনেকেই ব্যঙ্গ করে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার সামান্থার খোলামেলা অবতার নিয়ে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেছেন। কারো কারো বিস্ময়, ‘এ কোন ধরনের জামা পরেছেন সামান্থা?’

এ ধরনের অভিজ্ঞতা আগেও হয়েছে সামান্থার। বিকিনি পরে ছবি দিয়ে একইভাবে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু তাতে তার থোড়াই কেয়ার! সব নেতিবাচকতাকে উড়িয়ে নিজের শর্তে বাঁচেন সামান্থা রুথ প্রভু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খোলামেলা পোশাকে সমালোচনার কবলে সামান্থা

আপডেট টাইম : ০৯:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২