ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুচরিতাকে কটাক্ষ না করতে নিপুণের অনুরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সুচরিতা আপাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে অনেক তথ্য দেখছি। অনেকে তাকে নিয়ে বাজে মন্তব্য করছেন। প্লিজ, আপনারা এটা করবেন না৷ তিনি আমার সিনিয়র। রাগের মাথায় আমাকে নিয়ে কিছু বলতেই পারেন। এসব নিয়ে আমার কোনো রাগ বা অভিমান নেই।’

রোববার (৬ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন অভিনেত্রী নিপুণ আক্তার।

জায়েদ খান হাইকোর্টের রায়ের পর গত বুধবার বিকালে এফডিসিতে যান সুচরিতা। তবে সমিতির দরজায় তালা লাগানো থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি সিনিয়র এ অভিনেত্রী সুচরিতা। এই ক্ষোভের আগুন তিনি নিপুণের উপর ঝাড়েন।

সুচরিতা সাংবাদিক বলেন, ‘আমি শিল্পী সমিতির বাইরে বসে থাকব? নিপুণ বলে শিল্পীদের সেবা করবে! আমি শিল্পী না? অরুণা বিশ্বাস শিল্পী না? জায়েদ শিল্পী না? কী অসভ্যতা? আমরা অসভ্য হয়ে গেছি শিল্পীরা! শিল্প সৃষ্টি করব কীভাবে আপনারা বলেন।’

এসময় তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘নিপুণ কিসের চিত্রনায়িকা? সে কি নায়িকা হতে পেরে? তার ক্যারিয়ার কি?’

সুচরিতার এসব বক্তব্য বিভিন্ন গণমাধ্যমের বরাতে ভাইরাল হয়। অনেক সিনেমাপ্রেমীরা সুচরিতার সমালোচনা করেছেন জুনিয়র অভিনেত্রীকে কটাক্ষ করায়।

এ প্রসঙ্গেই নিপুণ আজ বলেন, ‘সুচরিতা আপাকে নিয়ে প্লিজ কেউ বাজে কথা লিখবেন না। তিনি আমার মায়ের মতো। আমার প্রথম সিনেমায় তিনি ছিলেন মা। আমি তখন নতুন। তিনি, রাজ্জাক আংকেলরা সেই ছবিতে আমাকে সাপোর্ট দিয়েছেন বলেই আমি আজ শিল্পী, নিপুণ।

আমার ক্যারিয়ারে কিছু মানুষের অবদান আছে। যাদের নিয়ে আমি কখনোই খারাপ কিছু ভাবি না, বলতে চাই না। সুচরিতা আপা, রুবেল ভাই, মান্না ভাই তাদের অন্যতম। রুবেল ভাই আমার প্রথম সিনেমার নায়ক। সেই ছবিটা রিলিজ হয়নি। কিন্তু আমি একটা নতুন মেয়ে। আমাকে যে সাপোর্ট তিনি দিয়েছিলেন সেটা তো অস্বীকার করা যায় না।

মান্না ভাইয়ের সঙ্গে আমার প্রথম হিট সিনেমা। আজ তিনি থাকলে হয়তো আমাকে বকা দিয়ে দুটো কথা বলতেন। আমার তাতে কষ্ট পাওয়ার কিছু নাই। আমি শিল্পীদের জন্য লড়াই করছি। আমার যে যুদ্ধ তা অশিল্পীদের বিরুদ্ধে। বাজে সিস্টেমের বিরুদ্ধে। সুচরিতা আপা একটি প্যানেলের হয়ে নির্বাচনে এসেছেন। তিনি যা বলেছেন তা স্বাভাবিক। আপনারে তাকে নিয়ে বাজে কিছু লিখবেন না।’

প্রসঙ্গত, গেল মঙ্গলবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বৈধ বলে হাইকোর্ট রায় দেন। রোববার দুপুরে সেই রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণ আক্তারের করা আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ এপ্রিল দিন ধার্য করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সুচরিতাকে কটাক্ষ না করতে নিপুণের অনুরোধ

আপডেট টাইম : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২