ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে শুধু নিজের ছবিই চান অনন্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদুল আজহায় সিনেমা হলগুলোতে শুধু নিজের ছবি চান অনন্ত জলিল। এসময় আর কোনো ছবি মুক্তি পাক তিনি চান না। আর এজন্য প্রযোজকদের সঙ্গে কথাও বলা শুরু করেছেন বলে জানালেন খোঁজ দ্য সার্চ খ্যাত এ অভিনেতা।

বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার হাভেলি রেস্তোরাঁয় তার ‘দিন দ্য ডে’ এ ছবির গান প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনন্ত।

সেখানে ‘দিন দ্য ডে’ মুক্তির প্রক্রিয়া সম্পর্কে নিজের অভিমত তুলে ধরেন। ছবিটির একাধিক মুক্তির তারিখ পিছিয়ে। তবে অনন্ত বলছেন, ‘এবার আর মুক্তি পেছাবে না, কোরবানি ঈদেই মুক্তি দেওয়া হবে। ’

অনন্ত জলিল বলেন, ‘যেহেতু ঈদুল আযহায় ‘‘দিন দ্য ডে’’ নিশ্চিত মুক্তি পাবে, তাই আমি চাইছি ঈদে এই ছবির সাথে অন্য ছবিগুলো না আসুক। কারণ আমাদের এখন আগের মতো ৮০০ হল নেই। তাই এত ভালো ছবি অল্প কিছু হলে ভাগাভাগি করে মুক্তি দিতে চাই না। এ ব্যাপারে প্রযোজক সমিতির অফিসে গিয়ে প্রযোজকদের সাথে আলাপ করবো। ’

নিজের চলচ্চিত্র ছাড়াও আরো নানা বিষয়ে কথা বলেন এ অভিনেতা। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও মন্তব্য করেন তিনি। অনন্ত জলিল বলেন, ‘কোনো কিছুই অতিরিক্ত ভালো না।   এটা তো দুই বছরের একটা নির্বাচন। আমি শুরু থেকেই ইলেকশনের পক্ষে ছিলাম না। আমি এটা পছন্দও করি না।   কারণ ইলেকশনের জন্যই আজকে চলচ্চিত্রের এই দশা হয়েছে। সমিতিগুলোর ইলেকশন যদি না হতো তাহলে চলচ্চিত্রে আজকের এই দশা হতো না। ’

অনন্ত জলিল বলেন, ‘নিপুণ ম্যাডাম ও জায়েদ নির্বাচন করছেন-এটা কোনো বিষয় না। নির্বাচনের পর তারা একে অপরকে ক্লেইম দিচ্ছেন এটাও কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমাদের ইলেকশনটাই দরকার নেই। ’

আন্তর্জাতিক চোরাচালান ও মাদক কারবার নিয়ে সিনেমাটির গল্প তৈরি হয়েছে। এতে অনন্ত অভিনয় করেছেন বাংলাদেশি এক সিক্রেট এজেন্টের ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা।

চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুস্তাফা অতাশ জমজম। বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে অনন্ত সেই অংশটুকুতে লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন: দ্য ডে’ সিনেমায় প্রকাশিত হবে প্রাসঙ্গিক কাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঈদে শুধু নিজের ছবিই চান অনন্ত

আপডেট টাইম : ০২:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২