ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ফ্রেমে পাওয়া গেল বাংলাদেশের নুসরাত ও ভারতের যশকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ওপার বাংলার তারকা নায়িকা-সংসদ সদস্য নুসরত জাহান ও তাঁর স্বামী নায়ক যশ দাশগুপ্ত বাংলাদেশেও নানা কারণে আলোচিত। স্ত্রী নুসরতের সঙ্গে পর্দায় অভিনয় করেছেন যশ, এবার তাঁর নায়িকা হচ্ছেন আরেক নুসরাত। এই নুসরাত আবার বাংলাদেশের—নুসরাত ফারিয়া। নামে সামান্য পার্থক্য আছে—একজন নুসরত আরেকজন নুসরাত।

গত বৃহস্পতিবার কলকাতায় শুরু হয়েছে ‘রকস্টার’ ছবির শুটিং। আয়ুষ্মান প্রত্যুষ পরিচালিত ছবিটির প্রথমদিনের শুটিংয়ে নুসরাত ফারিয়াকে ছাড়াই অংশ নিয়েছিলেন ছবির নায়ক যশ দাশগুপ্ত। পরদিনই অংশ নেন নুসরাত ফারিয়া। এটাই এ জুটির প্রথম ছবি। এবার শুটিংয়ে তোলা ছবিতে এক ফ্রেমে দেখা গেল যশ-নুসরাতকে।

এই নুসরাতও পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয়। বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে অভিষেক হয় নুসরাত ফায়িার। এরপর যৌথপ্রযোজনায় করেছেন আরো ৫টি ছবি। এর মধ্যে আছে ‘হিরো ৪২০’, ‘বাদশা—দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’। করেছেন টালিগঞ্জের ছবি ‘বিবাহ অভিযানও।

‘রকস্টার’-এর প্রযোজক অরিন্দম দাস জানালেন, ‘বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। বাংলার পাশাপাশি এটির হিন্দি সংস্করণও হবে। বাংলাদেশে তো মুক্তি পাবেই, পুরো ভারতে ছবিটি মুক্তি দেওয়া হবে। ’
বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। এই ছবি ছাড়াও কলকাতার পরিচালক রাজ চন্দর ‘ওয়েডিং বেলস’-এর শুটিংও করবেন নুসরাত ফারিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক ফ্রেমে পাওয়া গেল বাংলাদেশের নুসরাত ও ভারতের যশকে

আপডেট টাইম : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২