ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কত কেজি সোনা রেখে গেছেন বাপ্পি লাহিড়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৪ বার

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাঁর ব্যবহৃত সোনা-রুপার পরিমাণ ৫ কেজি ৩৫৪ গ্রাম। ২০১৪ সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন এই গায়ক। সেই সময় মনোনয়নপত্রে সোনা-রুপার পরিমাণ উল্লেখ করেন। তখন জানা যায়, ভারতীয় এই গায়ক ৭৫৪ গ্রাম সোনা ও ৪ কেজি ৬২০ গ্রাম রুপার মালিক। এই সবই তাঁর গলার চেইন, ব্রেসলেট, হাতের ঘড়িসহ অন্যান্য ব্যবহৃত অলংকার বা গয়না। এসব গয়না ব্যবহার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বাপ্পি বলেন, ‘আমার স্রষ্টার নাম সোনা! যখন থেকে সোনার গয়না পরা শুরু করেছি, আমার একের পর এক গান হিট করা শুরু করেছে। সোনা আসলে আমার জন্য সৌভাগ্যের প্রতীক। তাই এত সোনার গয়না কিনি আর পরি।’

বাপ্পির এসব গয়না তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়ীও পরতে ভালোবাসেন। তবে বাপ্পি লাহিড়ীর থেকে তাঁর স্ত্রীর সোনার গয়নার পরিমাণ আরও বেশি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চিত্রাণী ৯৬৭ গ্রাম সোনা, ৮ কেজি ৯০০ গ্রাম রুপার গয়না রয়েছে।
এলভিস প্রিসলির ভক্ত ছিলেন বাপ্পি লাহিড়ী। প্রিসলি সোনার হার পরতেন। সেটা দেখেই উৎসাহিত হন বাপ্পি। প্রিয় গায়ককে দেখে তরুণ বাপ্পি ইচ্ছা পোষণ করতেন, যদি কোনো দিন সফল হন, তাহলে তিনিও গয়না পরবেন। পরে সত্তর দশকে সফলতার মুখ দেখতে থাকেন। তখন কিছুটা স্বর্ণ ব্যবহার করলেও, পরে আশির দশকের পর থেকে নিয়মিত সোনা ও রুপার ব্যবহার শুরু করেন। তবে এসব গয়না নিয়ে অনেকেই নানা রকম সমালোচনা করতেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘একসময় মানুষ ভাবত, আমি সবাইকে দেখানোর জন্যই সোনার গয়না পরি; কিন্তু সেটা ঠিক নয়। সোনা আমার কাছে সৌভাগ্যের বাহক, আমার এগিয়ে যাওয়ার সাহস।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কত কেজি সোনা রেখে গেছেন বাপ্পি লাহিড়ী

আপডেট টাইম : ০৫:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২