ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার সৌভাগ্য মান্না ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছি: শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তার অকাল প্রয়াণ স্তব্ধ করে দিয়েছিল পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে। আজ তার চলে যাওয়ার ১৪ বছর।

এদিনে মান্নার সহকর্মী, ভক্ত-অনুরাগীরা তাকে স্মরণ করছেন। তাকে শ্রদ্ধা জানাচ্ছেন নানা মাধ্যমে।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকীতে শাকিব খান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়েছেন এক স্ট্যাটাস। স্মৃতিকাতর হয়ে সেখানে তিনি লিখেছেন, ‘আমার সৌভাগ্য স্ট্রাগল পিরিয়ডে কয়েকটি চলচ্চিত্রে এই মানুষটার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে। ১৪ বছর দৃশ্যমান না থেকেও মান্না ভাই সবসময় আছেন আমার শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে। আপনার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন।

চিত্রনায়ক মান্নার বিষয়ে শাকিব লেখেন, ‘চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই। একেবারেই আনপ্যারালাল। তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার। ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। অশ্লীলতা যখন চরমে, সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে সরে গিয়েছিলেন; তখনও হাল ছাড়েননি মান্না ভাই। দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছিলেন। সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। দর্শকদের করেছিলেন হলমুখী।’

কাজী হায়াৎ পরিচালিত ‘পাগলী’ সিনেমার মাধ্যমে ১৯৮৫ মান্নার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও মান্না নায়ক হিসেবে সফলতা পান ১৯৯১ সালে মুক্তি প্রাপ্ত ‘কাশেম মালার প্রেম’ সিনেমা দিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমার সৌভাগ্য মান্না ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছি: শাকিব

আপডেট টাইম : ০২:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২