ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লা বারের আইনজীবী জয়নাল আবেদীন। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী স্বপ্রণোদিত হয়ে পরীমনিকে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ২০১২ সালের ৪ এপ্রিল যশোরের কেশবপুরের ফেরদৌস কবির সৌরভ নামে এক জনের সঙ্গে পরীমনির বিয়ে হয়। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তাকে ডিভোর্স না দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শরীফুল রাজ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন। পরিমনি সৌরভকে ডিভোর্সের প্রমাণ দেখাতে পারেন এ বিষয়ে আমাদের কথা নেই।

যদি ডিভোর্স না দিয়ে বিয়ে করেন তাহলে তিনি প্রচলিত আইন লঙ্ঘন করেছেন এবং শরিয়াহ আইনের সঙ্গেও বিষয়টি সাংঘর্ষিক। যার কারণে আমি বিষয়টি পরিষ্কার হতে চেয়েছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিমনি নোটিশের জবাব না পেলে আইনি পদক্ষেপ নেবো।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, ২০১২ সালের ২৮ মার্চ ফেরদৌস কবির সৌরভের সহিত বিবাহের তালাক কবে কোথায় করিয়েছেন? তাহার রেজিস্ট্রি তালাকনামার সহি মহুরি নকল সংযুক্তিসহ লিগ্যাল নোটিশের জবাবসহ জনসম্মুখে প্রকাশ করিবেন।

এছাড়া ২০২১ সালের ১৭ অক্টোবর শরীফুল রাজের সঙ্গে রেজিস্ট্রি বিবাহের কাবিনের সহি মহুরি নকলের কপি সংযুক্তিসহ লিগ্যাল নোটিশের জবাবসহ জনসম্মুখে প্রকাশ করিবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন-অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরীমনির বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ

আপডেট টাইম : ০৯:৫৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২