ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২: হাসি ফুটেছে হল মালিকদের মুখে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২। দেবাশীষ বিশ্বাস পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হাসি ফুটেছে হল মালিকদের মুখে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- দীর্ঘদিন পর দর্শক আসতে শুরু করেছেন সিনেমা হলগুলোতে। দর্শকরা সিনেমা দেখে প্রশংসা করছেন। প্রতিটি শো-তেই বাড়ছে দর্শক। চলচিত্রটি ভালোবাসা দিবস উপলক্ষে সবাই হলে এসে দেখবেন বলে আমাদের বিশ্বাস। সবাইকে আমরা হলে এসে ছবিটি দেখার আহবান জানাচ্ছি।

তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২: হাসি ফুটেছে হল মালিকদের মুখে

আপডেট টাইম : ১০:০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২