ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে নিয়ে রণবীবের সেই মন্তব্যের বিষয়ে মুখ খুললেন আলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। পর্দার পাশাপাশি তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই।  কয়েক বছর ধরেই তারা চুটিয়ে প্রেম করছেন।  তারা বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছেন এটি বহু দিনের জল্পনা।

রণবীর কাপুর ২০২০ সালেই জানিয়েছেন যে, তাদের বিয়ে আটকে রেখেছে করোনা মহামারি।  করোনা না এলে এতোদিনে তাদের ঘর সংসার হয়ে যেত।  রণবীর তখন এও জানিয়েছিলেন যে, শিগগিরই তাদের বিয়েটা হচ্ছে।

রণবীরের ওই বক্তব্যের বিষয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট। স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত অভিনেত্রী সম্প্রতি এনডিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিয়ের বিষয়টি তার মাথায় ঘুরপাক খাচ্ছে।

‘রণবীর তার জায়গায় ঠিক আছে। তাকে বিয়ে করার বিষয়টি আমার মাথায় আছে। বস্তুত আমাদের দুজনের বিয়ের বিষয়টি বহু বছর ধরে আলোচনায় আছে। প্রত্যেকটি বিষয়ই যেকোনো কারণে ঘটে থাকে। যখন আমরা বিয়েটা করব তখন সেটি সুন্দরভাবেই হবে।

কর্মক্ষেত্রে বহ্মাস্ত্র সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আলিয়া রণবীর। শিগগিরই ছবিটি মুক্তি পাবে।  এই ছবিতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও অভিনয় করেছেন। ছবিটি হিন্দি, তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে রণবীবের সেই মন্তব্যের বিষয়ে মুখ খুললেন আলিয়া

আপডেট টাইম : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২