ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাদাগিরি’র মঞ্চে ট্রফি জিতলেন ‘কাঁচাবাদাম’ গা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছু দিন আগে ওপার বাংলার এক ফেরিওয়ালা কাঁচাবাদাম গান গেয়ে ভাইরাল হয়েছিলেন। তার পর সেই কাঁচাবাদাম গানের ভুবন বাদ্যকরের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেলিব্রেটি বনে গেছেন। নিজের মেধা দিয়ে দাদাগিরির মঞ্চে বাজিমাত করেছেন। এক কথায়- তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন।

সবার চোখে তাক লাগিয়ে দাদাগিরির মঞ্চে সেরা হয়েছেন তিনি। দাদাগিরির মঞ্চে প্রতিযোগিতায় নামার আগে ভুবনকে খেলার নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছিল। গান, বাদাম ইত্যাদি বিষয়েই তাকে প্রশ্ন করা হয়েছিল। সবাই ভেবেছিলেন তিনি হয়তো উত্তর দিতে পারবেন না। এখানেও সবাইকে চমকে দিয়েছেন বাদাম কাকু। নিজের প্রতিভায় সবাইকে হারিয়ে শেষ হাসি হেসেছেন ভুবনই। দাদা সৌরভ গাঙ্গুলির হাত থেকে যখন ট্রফি নিয়েছেন, তখন হাততালিতে ফেটে পড়েছে প্রতিযোগিতার মঞ্চ।

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তার কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার দৌলতে তিনি রাতারাতি সেলিব্রিটি বনে গেছেন। আর তাই দাদাগিরির টিম পৌঁছে যায় বীরভূমের দুবরাজপুরে। গেলো সোমবার (৩১ জানুয়ারি) বিশেষ এই পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।

একসময় ভারতের ঝাড়খণ্ড, বর্ধমান, ভীরভূমে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন। গানের সুরে বিক্রি করতেন কাঁচাবাদাম। কিন্তু তার গাওয়া গান ভাইরাল হওয়ার পর এখন সেটি প্রায় বন্ধ। তাকে দেখলেই গান শোনানোর বায়না ধরে সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দাদাগিরি’র মঞ্চে ট্রফি জিতলেন ‘কাঁচাবাদাম’ গা

আপডেট টাইম : ০৪:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২