ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

দুদকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬
  • ৫০০ বার

দুর্নীতি দমন কমিশন- দুদকে সাংবাদিক প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি।

সোমবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করায় বিকাল ৩টা পর্যন্ত গণমাধ্যমকর্মীরা দুদকে প্রবেশ করতে পারেননি।

এ বিষয়ে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, রেকর্ডপত্রের নিরাপত্তার প্রশ্নে দুদকে সবার প্রবেশ সীমিত করা হয়েছে।

গণমাধ্যমকর্মীরা জানান, গত কয়েকদিন ধরেই দুদকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি চলছে। কোনো সাংবাদিক ভেতরে ঢুকলে তার কাছে নানা বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। কিন্তু কেন এ কড়াকড়ি- এর কোনো ব্যাখ্যা দিতে পারছেন না নিরাপত্তায় নিয়োজিতরা।

বেসিক ব্যাংক মামলার চার আসামিকে রিমান্ডে আনা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১০টায় দুদক বিটের দুই সাংবাদিক সেগুনবাগিচাস্থ দুদক কার্যায়ে প্রবেশ করতে চান। কিন্তু রিসিপশনেই তাদের আটকে দেয়া হয়।

তাদের বলা হয়, সাংবাদিকরা যাতে অবাধে ভেতরে প্রবেশ করতে না পারেন, এ বিষয়ে উপরের নির্দেশ রয়েছে। বিকাল ৩টার পর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত আইডি কার্ড নিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। পরে কয়েকজন সাংবাদিক পরিদর্শন কার্ড নিয়ে রেজিস্ট্রার বইয়ে স্বাক্ষর করে ভেতরে প্রবেশ করেন।

সাংবাদিক প্রবেশে লিখিত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কি না-জানতে চাওয়া হলে দুদক সচিব বলেন, ‘শুধু সাংবাদিকদের নয়, সকল দর্শনার্থীদের জন্যই এটি করা হয়েছে। এটি আমরা কন্টিনিউ করতে চাই।’

প্রসঙ্গত, এর আগে ২০১২ সালে পদ্মাসেতু দুর্নীতি অভিযোগের অনুসন্ধানকালে দুদকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দুদকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ

আপডেট টাইম : ১১:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬