ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস ২১ জেলায় বইছে তাপপ্রবাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১ বার

ঢাকাসহ দেশের ২১ জেলায় গতকাল শুক্রবার মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল। আজ শনিবার সন্ধ্যা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার অধিদপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলেছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। তাতে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গতকাল জানিয়েছেন, দেশের অন্য বিভাগগুলোতেও কিছু কিছু জায়গায় কম-বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট এ দুই বিভাগে বেশি বৃষ্টিপাত হবে।

এদিকে গতকালও ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষীপুর, রাঙামাটি, বান্দরবান, পটুয়াখালী জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলাসহ ২১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবারও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার গতকাল সকালের বুলেটিনে জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস ২১ জেলায় বইছে তাপপ্রবাহ

আপডেট টাইম : ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬