ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হাওরে আকস্মিক বন্যার আশঙ্কা, দ্রুত ধান কাটার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫৫ বার

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ফসল রক্ষায় আগামী ২৮ এপ্রিলের মধ্যে পাকা বোরো ধান দ্রুত কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব জমির ধান প্রায় ৮০ শতাংশ পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কেটে ফেলতে কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। ফলে সুরমা-কুশিয়ারা,  ধনু-বাউলাই ও ভোগাই-কংসসহ প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ২৮ এপ্রিল নাগাদ কিছু নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার নিচে থাকলেও সামনে পরিস্থিতির অবনতি হতে পারে।

হাওরের প্রধান ফসল বোরো ধান রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ কৃষকদের সচেতন করতে কাজ করছে। দ্রুত ধান কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিক ও কম্বাইন হারভেস্টার প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর জেলায় প্রায় ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ ধান কাটা হয়েছে। জ্বালানি তেলের সংকট না থাকলেও কিছু হাওরে জলাবদ্ধতার কারণে হারভেস্টার প্রবেশে সমস্যা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হাওরে আকস্মিক বন্যার আশঙ্কা, দ্রুত ধান কাটার নির্দেশ

আপডেট টাইম : ১১:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬