ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১০৩ বার

oplus_0

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনার ক্রেস্ট প্রদান করেছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা।

শুক্রবার রাতে রাজধানীর শান্তিনগরে তার নিজ বাসভবনে আয়োজিত এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সংগঠনের সভাপতি এরফানুল হক নাহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণের নেতৃত্বে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় ফোরামের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা উপস্থিতি সাংবাদিকরা বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ কিশোরগঞ্জবাসীর জন্য গর্বের ও আনন্দের। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার দেশপ্রেম, সততা ও দীর্ঘ অভিজ্ঞতা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত সাংবাদিকরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সবশেষে, আন্তরিক পরিবেশে সংবর্ধিত অতিথিকে অভিনন্দন ও নিরন্তর শুভকামনা জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

আপডেট টাইম : ১২:৫৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬