ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ‘ধর্মযুদ্ধ’ হিসেবে ঘোষণা চেচেন বাহিনীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১০৫ বার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ক্রুসেড বা ‘ধর্মযুদ্ধ’ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম দুর্ধর্ষ গেরিলা হিসেবে পরিচিত চেচেন বাহিনী। চলমান যুদ্ধে ইরানের পক্ষ হয়ে লড়াইয়ের ঘোষণাও আসে সশস্ত্র বাহিনীটির পক্ষ থেকে। যাকে সরাসরি ‘জিহাদ’ আখ্যা দেয়া হয়।

মূলত, রাশিয়ার স্বায়ত্বশাসিত চেচনিয়া প্রদেশের আধাসামরিক বাহিনী হিসেবে পরিচিত এই চেচেন সামরিক ইউনিট। যারা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট সহযোগী রমজান কাদিরভরের অনুসারি।

কাদিরভের অধীনে থাকা ‘কাদিরোভতসি’ নামে পরিচিত এই গেরিলা যোদ্ধারা বিভিন্ন সময়ে রাশিয়ার হয়ে অংশ নেয় বহু আন্তর্জাতিক যুদ্ধে। ড্রোন অপারেশন ও স্নাইপার হামলার মধ্য দিয়ে আর্বান ওয়ারফেয়ারে বিশেষভাবে পারদর্শী এই যোদ্ধারা। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধেও রাশিয়াকে একটি বড় সামরিক সহায়তা প্রদান করে আসছে এই চেচেন বাহিনী।

রাশিয়া অনুমোদন দিলে এখনই ইরানে পৌছাতে প্রস্তুত চেচেন সেনারা। এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন চেচেন স্পেশাল ফোর্স ‘আখমত’ এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাজ্জাল অভিহিত করে তাদের সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এই গেরিলা কমান্ডার।

অন্যদিকে, কেবল সামরিক সহায়তাই নয়, এই যুদ্ধকে কেন্দ্র করে পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চেচেন প্রধান রমজান কাদিরভ।

বিশ্লেষকরা মনে করছেন ইরানকে সামরিক সহায়তা দিতে এই পরোক্ষভাবে এই সংকেত দিচ্ছে রাশিয়া। সরাসরি যুদ্ধে না জড়ালেও, নিজের ঘনিষ্ট মিত্র ইরানকে পতনের হাত থেকে বাঁচাতে রণকৌশলে অত্যন্ত দক্ষ, প্রবল দুঃসাহসী এই যোদ্ধাদের পাঠাবে মস্কো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ‘ধর্মযুদ্ধ’ হিসেবে ঘোষণা চেচেন বাহিনীর

আপডেট টাইম : ০৯:৪৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬