ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ডিএসসিসির তিন ওয়ার্ডে আগাম নির্বাচনী হাওয়া: ভোটার মনজয়ে মাঠে সম্ভাব্য কাউন্সিলররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩৩ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে ভোটারদের মনজয় ও আস্থা অর্জনে জোর প্রচারণা চালাচ্ছেন।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ঈদুল আজহাকে কেন্দ্র করে গণসংযোগ, সভা-সমাবেশ, পোস্টার-ব্যানার ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এতে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

৬৪ নম্বর ওয়ার্ডে ‘মডেল ওয়ার্ড’ গড়ার প্রত্যয়:

৬৪ নম্বর ওয়ার্ডে যাত্রাবাড়ি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী মো. জাকির হোসেন জিকু শিক্ষা-সংস্কৃতির মানোন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, অবৈধ দখলমুক্তকরণ, মাদক ও সন্ত্রাস নির্মূলই হবে তার প্রধান অগ্রাধিকার। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি ডিজিটাল ও পরিকল্পিত ওয়ার্ড গড়ে তুলতে চান তিনি।

জাকির হোসেন জিকু আরও জানান, দীর্ঘদিন ধরে মাতুয়াইল ইউনিয়নসহ ডেমরা-যাত্রাবাড়ি এলাকায় বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং জনগণের ভালোবাসা ও দোয়াকেই তিনি তার শক্তি হিসেবে দেখছেন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ২৩ হাজার।

৬৫ নম্বর ওয়ার্ডে আদর্শ নগর গড়ার অঙ্গীকার:

অন্যদিকে ৬৫ নম্বর ওয়ার্ডে বিএনপির পরীক্ষিত নেতা শাহ আলম মুন্সী একটি আধুনিক ও বসবাসযোগ্য আদর্শ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রাস্তাঘাট উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানির সরবরাহ, জলাবদ্ধতা নিরসন এবং মাদক-সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।

স্থানীয়দের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ওয়ার্ডে মোট ভোটার ৪০ হাজার ৪৭৬ জন।

৬৬ নম্বর ওয়ার্ডে উন্নত অবকাঠামোর প্রতিশ্রুতি:

ডেমরা থানার অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ আধুনিক অবকাঠামো ও নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, রাস্তাঘাট সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও নিয়মিত ময়লা অপসারণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও উন্নত আবাসিক এলাকা গড়ে তোলা হবে। পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করার কথাও জানান তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচন ঘিরে আগাম এই তৎপরতা ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি করছে। প্রার্থীদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে, তা দেখার অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসির তিন ওয়ার্ডে আগাম নির্বাচনী হাওয়া: ভোটার মনজয়ে মাঠে সম্ভাব্য কাউন্সিলররা

আপডেট টাইম : ০৮:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬