ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

হাজং ভাষা রক্ষায় ডেপুটি স্পিকারের উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৯ বার

বিলুপ্তির ঝুঁকিতে থাকা হাজং ভাষা সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এ লক্ষে প্রাথমিকভাবে কলমাকান্দা উপজেলার রংছাতি, লেংগুরা ও খারনৈ ইউনিয়নের হাজং অধ্যুষিত এলাকায় তিনটি বড় মন্দিরে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে, যাতে শিশুদের হাজং ভাষা শেখানো যায়।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লেংগুরা ইউনিয়নের উত্তর লেংগুরা বেলতলী হাজংপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সময় পরিবর্তনের সঙ্গে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। এখনই উদ্যোগ না নিলে হাজং ভাষাও বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। নতুন প্রজন্মের মধ্যে এই ভাষা ছড়িয়ে দিতে আমরা কাজ শুরু করেছি।

তিনি বলেন, গণেশ্বরী নদীর তীরবর্তী বেলতলী কালীমন্দির থেকে লেংগুরা বাজার পর্যন্ত ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করা হয়েছে। নদীভাঙন রোধে পুরো এলাকায় সিসি ব্লক বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের কাজ শুরু হবে।

কাজের বাস্তবায়ন প্রসঙ্গে কায়সার কামাল বলেন, প্রকৌশলীদের তত্ত্বাবধানে হাজং সম্প্রদায়ের মানুষদের দিয়েই এ কাজ করানো হবে। এতে কাজের প্রতি স্থানীয়দের দায়বদ্ধতা ও আন্তরিকতা বাড়বে। এখানে কোনো রাজনৈতিক নেতাকর্মী বা ঠিকাদার সম্পৃক্ত থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম— গারো, হাজং, হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান কোনো ভেদাভেদ করা হবে না। ‘সবার আগে মানুষ’ এই পরিচয়েই আমরা কাজ করছি। আপনারা মানুষ হিসেবে আমাকে ভোট দিয়েছেন, আমিও মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া, রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান খান পাঠান বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজং সম্প্রদায়ের সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

হাজং ভাষা রক্ষায় ডেপুটি স্পিকারের উদ্যোগ

আপডেট টাইম : ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬