ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নোরার জীবনে সবচেয়ে ভয়াবহ ঘটনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারও নিজের নাচের তালে দর্শকের হৃদয়ে কম্পন ধরিয়েছেন নোরা ফাতেহি। এ গানের নাম ‘কুসু কুসু’। গেল কয়েক দিন আগেই গানটি প্রকাশ্যে এসেছে। ‘সত্যমেভ জয়তে ২’তে এই গানটি রয়েছে। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই গানে পোশাকের কারণে বিপাকে পড়তে হয়েছে তাকে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নোরা জানান, এই গানের জন্য একটি বিশেষ পোশাকে সেজেছিলেন তিনি। তাতে একটি ওড়না আটকানো ছিল পিঠের সঙ্গে। যার অন্যপ্রান্ত জোড়া ছিল গলার হারের সঙ্গে। ওড়নার মধ্যে পাথরের নানা কারুকাজ থাকায় সেটার ওজনও ছিল বেশ। নাচের সময় সেই ওড়নার টান খাওয়ার সঙ্গে নোরার গলায়ও ফাঁস লেগে যায়।

তিনি বলেন, “মনে হচ্ছিল, আমার গলায় যেন দড়ি পেঁচিয়ে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে! নাচের সময়ে অনেক ছোটখাটো বিপদ ঘটে। কিন্তু ‘কুসু কুসু’ গানের শুটিংয়ে যা ঘটেছে, তা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা।’’

তবে বিপদ ঘটার আগেই নাচের স্টেপ থামিয়ে নিজেকে সামলে নেন নোরা। এভাবে থেমে থেমে ছয় ঘণ্টার মতো ওই পোশাকে শুটিং করেছিলেন অভিনেত্রী।

এদিকে ইউটিউবে ‘কুসু কুসু’ গানটি এক সপ্তাহে গানটিতে ভিউ হয়েছে ৫৫ মিলিয়নের বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

নোরার জীবনে সবচেয়ে ভয়াবহ ঘটনা

আপডেট টাইম : ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১