ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

অবশেষে মুক্তি পেলো মিথিলার বলিউড সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালে বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় নাম লেখান তিনি। ভারতের হায়দার খান পরিচালিত এ সিনেমার কাজ বেশ আগে শেষ করেন। কিন্তু করোনা সংকট ও সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন‌্য এতদিন আটকে ছিল সিনেমাটির মুক্তি।

অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৩ আগস্ট সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় এটি। আর গতকাল (১৫ নভেম্বর) অ্যাপেল টিভিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মাধ‌্যমে বলিউডে অভিষেক হলো মিথিলার।

নিজের সেরাটা দিয়ে কাজটি করেছেন মিথিলা। তা জানিয়ে এই নায়িকা বলেন, ‘এই সিনেমাকে অনেক সম্মান করি। কিন্তু এটি আমার পারফেক্ট কাজ হবে না! কারণ এটি আমার প্রথম সিনেমা। মডেলিং থেকে এর মাধ‌্যমে সিনেমায় নাম লেখিয়েছি। এজন‌্য অনেক আশাও করছি না। তবে আমি আমার সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করেছি।’

‘রোহিঙ্গা’ সিনেমার পরিচালক হায়দার খান বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মজার ব্যাপার হলো—এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয় মিথিলাকে কেন্দ্র করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

অবশেষে মুক্তি পেলো মিথিলার বলিউড সিনেমা

আপডেট টাইম : ০২:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১