ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নতুন লুকে প্রসেনজিৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ যদি হঠাৎ কেউ দেখেন ছবিটা। তাহলে বোধ হয় একটু চমকে উঠবেন বৈকি। কারণ সচারচর যে লুকে দেখে থাকেন এই অভিনেতাকে, এ লুকটা এরকম নয়। চরিত্রের প্রয়োজনে নানা রকম চরিত্রেই অভিনয় করতে হয় অভিনয়শিল্পীদের। তবে হুট করে অন্যরকম এক চেহারা নিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে এই বেশে দেখে রীতিমত চমকে ওঠেছেন ভক্তরা!

মাথায় প্রায় চুল নেই, মুখে কাঁচা-পাকা দাড়ি। চেক শার্ট ও লুঙ্গি পরে পুকুরপাড়ে বসে রয়েছেন প্রসেনজিৎ। এমন ছবি সোমবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। টুইট পোস্ট করে অবশ্য ছবিটির রহস্য ক্যাপশনে জানিয়ে দিয়েছেন প্রসেনজিৎ। মূলত নির্মাতা সৌভিক কুণ্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ সিনেমায় এমন লুকে দেখা যাবে তাকে।

সিনেমাটির দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, আমি আর জিৎ অনেক দিন ধরেই ভালো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। আমরা দু’জনে এমন একটা কাজ করতে চাইছিলাম, যাতে এই করোনা আবহে দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনা যায়।

এতে প্রসেনজিতের মেয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। আরও রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও রাহুল দেব বসু। শোনা যাচ্ছে, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের রাফিয়া রাশিদ মিথিলাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

নতুন লুকে প্রসেনজিৎ

আপডেট টাইম : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১