ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে

সালমান খানের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ২৬ নভেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সামনেই আসছে সালমান খানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ। ছবিটির ট্রেইলার প্রকাশের পরে অনেক আগ্রহ দেখিয়েছেন দর্শকরাও। তাদের অপেক্ষা শেষ করে এ মাসের ২৬ তারিখে মুক্তি মিলবে ছবিটির।

তবে এ ছবিটিতে মূল চরিত্র ছেড়ে অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। ছবিটির শুটিং শেষ হওয়ার আগে বেশ কয়েকবার চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়েছে।

শুরুতে সালমানকে রাখা হয় ছবির অতিথি চরিত্রেই। ছবিতে ছিল না সালমানের কোনো গান বা নায়িকাও। এ বিষয়টি সালমানের পছন্দ না হওয়ায় চিত্রনাট্যে আবার পরিবর্তন এনে সালমানের নায়িকা, গান-নাচ রাখেন নির্মাতা মহেশ মাঞ্জেরেকার।

পরে আবার ছবিটিতে সালমানের চরিত্র পছন্দ হওয়ায় তিনি বলেন, কাহিনি যেমন আছে তেমনই থাক। সালমানের চরিত্রের সঙ্গে নায়িকা, গান-নাচ মানাচ্ছে না বলে তার কোনো প্রয়োজন নেই বলে জানান তিনি।

এর পরে আবার ফিরে যাওয়া হয় আগের চিত্রনাট্যেই। কিন্তু সালমানের ভক্তরা এ চরিত্রটি কীভাবে নেবে তা নিয়েও অনেক চিন্তায় ছিলেন ছবির পরিচালক মহেশ।

আসন্ন এ ছবিটির প্রযোজক হচ্ছেন সালমান নিজেই। আর এ ছবির মূল চরিত্রে থাকবেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা। এতে সালমানকে শিখ পুলিশ অফিসার আর আয়ুষকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা মিলবে এই অ্যাকশন ধাঁচের ছবিটিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সালমান খানের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ২৬ নভেম্বর

আপডেট টাইম : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১