ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে

আমির ছিলেন ক্রাশ, ২৩ বছর পর জানালেন রানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টিভিতে ‘বিগ পিকচার শো’ সঞ্চালনা করতে দেখা যাচ্ছে অভিনেতা রণবীর সিংকে। যেখানে রানি মুখার্জি এবং সাইফ আলি খানকে তাদের আসন্ন ছবি ‘বান্টি অউর বাবলি’র জন্য প্রচার করতে আসেন। শো চলাকালে একটি বড় কথা ফাঁস করেন রানি। আমির খানকে পছন্দ করেন, বলে দাবি করেন তিনি।

শোতে সাইফ আলি খানের সঙ্গে জনপ্রিয় ‘আতি কেয়া খান্ডালা’ গানে রানির সঙ্গে নাচও করেন রানি। সেখানেই গল্প, আড্ডায় রানি বলে ফেলেন, ‘গুলাম’ ছবির শুটিং চলাকালে আমির খানের প্রতি তার ক্রাশ ছিল। রানি আরও বলেন, ‘শুটিংয়ের সময় খুবই নার্ভাস ছিলাম।’

তিনি বলেন, “আমির খানের সঙ্গে ‘গুলাম’ ও শাহরুখ খানের সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শুটিং করতে গিয়ে অনেক কিছু শিখেছি। আমি গর্বিত বোধ করি যে তাদের সঙ্গে এত কাজ করেছি।”

বিগ পিকচার শো’তে রানি, সাইফ আলি খানের সঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদীকেও দেখা যায়। রণবীর ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর একটি ডায়লগ বলে শোনান রানিকে।

প্রসঙ্গত, ‘দ্য বিগ পিকচার’ হলো ভারতের প্রথম একটি কুইজ শো, যা প্রতিযোগীদের জ্ঞান এবং তীক্ষ্ণ স্মৃতিশক্তির ওপর পরোক্ষ করে। প্রতিযোগীদের তিনটি লাইফলাইন দেওয়া হয়, যার সাহায্যে তাদের বারোটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। কালারস টিভিতে রাত ৮টায় সম্প্রচারিত হয়।

সূত্র: আজ তাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আমির ছিলেন ক্রাশ, ২৩ বছর পর জানালেন রানি

আপডেট টাইম : ১২:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১