ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে

একাত্তরের নৃশংসতা দেখাবে পাকিস্তানি চলচ্চিত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের সঙ্গে স্বাধীনতার এত বছর পরও সম্পর্কটা খুব একটা উষ্ণ নয়৷ নানা ইস্যুতে এখনো মতের অমিল দেখা যায় দুই রাষ্ট্রে। এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে খুব একটা ভালো চোখে দেখেন না পাকিস্তানিরা।

সেই দেশেই কিনা নির্মিত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা! স্বাভাবিকভাবেই বিষয়টি বাংলাদেশিদের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে।

আগামী ১৯ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে ‘খেল খেল ম্যায়’ নামের একটি চলচ্চিত্র। পাকিস্তানের বাণিজ্যিক ধারার এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল আলী ও বিলাল আব্বাস খান। সিনেমাটি নির্মাণ করেছেন পাকিস্তানের খ্যাতনামা নির্মাতা নাবীল কুরেশি।

এর গল্প লিখেছেন ফিজা আলী, মির্জা ও নাবীল কুরেশি। ৩০ অক্টোবর সিনেমাটির প্রথম টিজার প্রকাশ পায়। যা দেখে আঁচ করা যায়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের ইতিহাস নিয়ে অন্য রকম একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, ‘খেল খেল ম্যায়’ সিনেমায় দুটি প্রজন্মকে দেখানো হয়। একটি প্রজন্ম, যারা বাংলাদেশিদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছিল। এরপর পাকিস্তানে বাংলাদেশিদের নিয়ে প্রজন্মের পর প্রজন্ম মিথ্যাচার চালানো হয়েছে।

বর্তমান প্রজন্ম আসল সত্যটা জানতে চায়। তারই চিত্র ফুটে উঠবে সিনেমায়। সিনেমাটির বেশ কিছু দৃশ্য ধারণ হয়েছে ঢাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

একাত্তরের নৃশংসতা দেখাবে পাকিস্তানি চলচ্চিত্র

আপডেট টাইম : ০২:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১